সংখ্যাগরিষ্ঠতা নেই নদীয়ার ভাজপা পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল - The News Lion

সংখ্যাগরিষ্ঠতা নেই নদীয়ার ভাজপা পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল

 


দি নিউজ লায়ন;     সংখ্যাগরিষ্ঠতা নেই নদীয়ার ভাজপা পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের পোরাগাছা গ্রাম পঞ্চায়েতের ১৯টি আসন থাকলেও নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর মৃত্যু হওয়াতে নির্বাচন হয়েছিল ১৮টি আসনে । ফলাফল হয় তৃণমূল ৮ ভাজপা ৮ এবং 2 টি আসন পায় নির্দলরা । 


এর পর নির্দল এক সদস্য ও ভাজপার এক সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সদস্য সংখ্যা ১০ হয় । ভাজপার পঞ্চায়েত প্রধান অধ্যনাথ সরকারের বিরুদ্ধে অনাস্থা অনাস্থা প্রস্তাব জমা দেয় তৃণমূল। তৃণমূলের দাবি, এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা নেই ভাজপার। খাতায়-কলমে দশজন পঞ্চায়েত সদস্য তৃণমূলকে সমর্থন করছেন আরও বেশ কয়েকজন সদস্য যারা ভাজপার টিকিটে জিতেছিলেন তারাও তৃণমূলে যোগ দিতে চাইছেন। ফলে এই পঞ্চায়েতে তারাই সংখ্যাগরিষ্ঠ।


 তৃণমূলের আরো অভিযোগ,পঞ্চায়েতের উন্নয়ন থমকে গিয়েছে নানা দুর্নীতি হচ্ছে। প্রধান স্বজনপোষণ করায় তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। যদিও এ প্রসঙ্গে স্থানীয় ভাজপা নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা তৃণমূলের দাবি, নদীয়া জেলার একাধিক পঞ্চায়েত এমন রয়েছে যেখানে ভাজপা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত দখল করেছিল কিন্তু এই ধরনের বেশিরভাগ পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতির ফলে বহু ভাজপা পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দিচ্ছেন। ফলে আগামী দিনে আরও অনেক পঞ্চায়েত তৃণমূলের দখলে আসতে চলেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.